Sunday, December 19, 2010

শেয়ারের দাম বৃদ্ধির অন্যতম কিছু কারণ

শেয়ারের দাম বৃদ্ধির অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম কিছু কারণ হলোঃ

১. কোম্পানির আয় বৃদ্ধি ও ভবিষ্যতে কোম্পানির অবস্থান আরো টেকশই হবার লক্ষণ।
২. কোম্পানির বিক্রী বৃদ্ধি এবং বৃদ্ধির ক্রমবর্ধমান ধারা টেকসই হওয়ার লক্ষণ, টেকশই বাজারের নিশ্চয়তা, অনুকূল ভবিষ্যৎ প্রতিযোগিতা, পন্যের গুণগতমান।
৩. লভ্যাংশ ও অন্যান্য প্রদানের ত্রেসহ কোম্পানির ব্যবস্থাপনাতে সন্তুষ্টি।
৪. সংরক্ষিত তহবিলে টাকার পরিমান বৃদ্ধি ও শেয়ার প্রতি সম্পদ এবং শেয়ার প্রতি আয় বৃদ্ধির কারণে বোনাস শেয়ার বা আকর্ষণীয় লভ্যাংশ প্রদানের সম্ভাবনা ।
৫. কোম্পানির উৎপাদন বৃদ্ধি কর্মসূচী গ্রহন অথবা নতুন কোন ইউনিট স্থাপন সংক্রান্ত তথ্য প্রকাশ।
৬. বার্ষিক সাধারণ সাভা ও লভ্যাংশ ঘোষনার সময় এগিয়ে আসা এবং কোম্পানির ব্যবস্থাপনার প্রতি আস্থা।
৭. রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা।
৮. কোম্পানির উৎপাদন বহুমুখীকরণ কর্মসূচি গ্রহন।

No comments:

Post a Comment